রাজনীতি

লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক ফরাস উদ্দিন

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গণসংযোগ। সময় এখনও বাকি থাকলেও ইতোমধ্যে ইউনিয়নজুড়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মাঠগাঁও গ্রামের তরুণ সমাজসেবক মোঃ ফরাস উদ্দিন।

স্থানীয় ভোটারদের বড় একটি অংশ মনে করছেন, এবার ইউনিয়নবাসী প্রচলিত ধারার বাইরে গিয়ে একজন জনবান্ধব, সৎ ও কর্মঠ নেতৃত্ব খুঁজছেন। সেই বিবেচনায় ফরাস উদ্দিনের পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ফরাস উদ্দিন বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সংকট, বন্যা পরিস্থিতি কিংবা অসহায় মানুষের চিকিৎসা সহায়তা—সবক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা ইউনিয়নবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এছাড়া দরিদ্র পরিবারের কন্যা বিয়েতে সহযোগিতা, সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় তার নিরপেক্ষ ভূমিকার কথাও উল্লেখ করেন স্থানীয়রা।

ইউনিয়নের কয়েকজন ভোটার জানান, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যাকে যেকোনো সময় কাছে পাওয়া যাবে। ফরাস উদ্দিন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানুষের পাশে রয়েছেন। তাই এবার আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ফরাস উদ্দিনকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা বাড়ছে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের এই সমর্থন নির্বাচনী মাঠে তাকে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে ফরাস উদ্দিন বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসী চাইলে ভবিষ্যতেও তাদের সেবক হয়ে কাজ করতে চাই। উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে প্রাধান্য দিয়েই কাজ করার ইচ্ছা রয়েছে।”

স্থানীয়দের মতে, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নের রাজনৈতিক মাঠে নতুন সমীকরণ তৈরি করেছেন তরুণ এই সমাজসেবক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button