হাইকোর্টে জামিন আবেদন ফেরত পেয়েছেন নায়ক রিয়াজ

 হাইকোর্টের বেঞ্চে নায়ক রিয়াজের জামিন আবেদন
হাইকোর্টের বেঞ্চে নায়ক রিয়াজের জামিন আবেদন

মুক্তমন রিপোর্ট : দুই মামলায় আগাম জামিন চেয়ে করা আবেদন ফেরত পেয়েছেন চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা ফেরত দেওয়ার আদেশ দেন।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিয়াজের পক্ষে জামিনের আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

দুই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন নায়ক রিয়াজ। তবে শুনানি শেষে আদালত আবেদন দুটি ফেরত দেওয়ার আদেশ দেন।