পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পত্নীতলায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবক
পত্নীতলায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মোকছেদুল ইসলাম : নওগাঁর পত্নীতলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায় পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযানকালে বটগাছের নিচে পাকা সড়কের ওপর থেকে তন্ময় মন্ডলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার তন্ময় মন্ডল পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে।

এ ঘটনায় তন্ময় মন্ডলের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি 

Muktomon/TA