মোহাম্মদপুরে সাত মামলার আসামি ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার

 মোহাম্মদপুরে গ্রেপ্তার ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’।
মোহাম্মদপুরে গ্রেপ্তার ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’।

মুক্তমন রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা।

তিনি জানান, ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফিরোজের বিরুদ্ধে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই বছরের ২৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়।

এ ছাড়া ২০২৫ সালের ২৯ অক্টোবর মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ২০২০ সালের মে মাসে মারামারি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবং ২০২০ সালের মার্চে মারামারি, হত্যাচেষ্টা, গুরুতর জখম ও চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের মার্চ ও ২০১৯ সালের মে মাসেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

Muktomon/TA