ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়ায় ডিবি পুলিশের অভিযানে জব্দ করা ইয়াবা, হেরোইন ও মোটরসাইকেল
ময়মনসিংহের ধোবাউড়ায় ডিবি পুলিশের অভিযানে জব্দ করা ইয়াবা, হেরোইন ও মোটরসাইকেল

মকবুল হোসেন : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই খায়রুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া এলাকার মো. একরামুল ইসলাম (৩৮) এবং উত্তর রাণীপুর এলাকার মো. জয়নাল আবেদীন (৪০)।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, ১০ গ্রাম কথিত হেরোইন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA