আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা

WhatsApp Image 2026-05-07 at 5.19.24 PM
WhatsApp Image 2026-05-07 at 5.19.24 PM

মুক্তমন রিপোর্ট : আইনজীবী অধিকার পরিষদ-এর সুপ্রিম কোর্ট বার ইউনিটের এক বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ।

বুধবার (৬ মে) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম (মমিন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আলমগীর হোসেন।

এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল আজগারুল ইসলাম রতনকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আবু হানিফ দিদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল। দপ্তর সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট মো. পারভেজকে।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট কোহিনুর ইসলাম কনক, অ্যাডভোকেট দিলরুবা পারভীন দীপ্তি ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।