উত্তরাতে বিএনপির ৩১ দফা প্রচার লিফলেট বিতরণ ও গণসংযোগ: কফিল উদ্দিন

20250624_105118-scaled
20250624_105118-scaled

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের তাৎপর্য বহুমাত্রিক এবং বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।

একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে এই ৩১ দফা কর্মসূচিতে। দেশের পাশাপাশি বিদেশেও এই ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে। তিনি উত্তরাতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ।

আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়তে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি দেশের জন্য, উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আছে।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তা থেকে রক্ষার জন্য তারেক রহমান কাজ করছেন। ৩১ দফা কর্মসূচি তার প্রতিফলন, যা ইতোমধ্যে সারাদেশে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।