উত্তরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি খসরু চৌধুরী

WhatsApp Image 2024-04-03 at 20.18.11_81c922b9
WhatsApp Image 2024-04-03 at 20.18.11_81c922b9

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ঢাকা-১৮ আসনের এমপি মোঃ খসরু চৌধুরী।

আজ উত্তরার ১৩নং সেক্টর মাঠে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে ঢাকা-১৮ আসন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার বিতরণ করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কে.সি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান মোঃ খসরু চৌধুরী (সিআইপি) এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন সরকার।

প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খসরু চৌধুরী এমপি বলেন, সিয়াম সাধনার এই রমজান মাসে আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করবেন। তিনি যেন এভাবেই সাধারণ মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে পারেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই আসন ও আসন বাসীর কল্যাণে প্রধানমন্ত্রীর মতো নিজেকে নিবেদিত করতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।