কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি: প্রতিপক্ষকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Amir e Jamat Dr. Sofikul rahman
Amir e Jamat Dr. Sofikul rahman

মুক্তমন রিপোর্ট : দেশের মানুষকে ভালো সেবা দিতে কার কত আইডিয়া আছে, তা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে খোলামেলা বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সহিংসতার রাজনীতি নয়— ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতাই হওয়া উচিত রাজনীতির মূল চর্চা।

ডা. শফিকুর রহমান প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, “আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, আমরা ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি— কে এই দেশের মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে পারে, তা দেখার জন্য। আসুন বিতর্ক করি, দেখি কার কত আইডিয়া।”

তিনি আরও বলেন, নীতিমালা নিয়ে প্রকাশ্য বিতর্ক, মানুষের কথা শোনা এবং জনগণের কল্যাণে সর্বোত্তম নীতিনির্ধারণের মাধ্যমেই একটি দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী প্রতিদিন মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে আলোচনা ও শোনার এক ভিন্নধর্মী রাজনৈতিক ধারা উপস্থাপন করছে। জনগণ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে।

তার মতে, সহিংসতা নয়— যুক্তি, ভাবনা ও মানবিক নীতিনির্ভর রাজনীতির মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে।