স্টাফ রিপোর্টারঃ গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া পৌরসভার আহ্বায়ক মো. সাকিবের ওপর বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানিয়ছেন।
গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া পৌরসভার আহ্বায়ক মো. সাকিবের ওপর বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানিয়ছেন।
এর আগে সোমবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ছোট ভাই সাগর ও পৌর যুবদলের সভাপতি তাইজুলের নেতৃত্বে ৩০-৪০ জন লোক মিলে শাকিবের ওপর বর্বরোচিত হামলা করে মৃত ভেবে ডাস্টবিনের পাশে ফেলে দেয়।
গণঅধিকার পরিষদের নেতারা বলেন, সাকিবের ওপর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীর বর্বরোচিত হামলা আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। আওয়ামী লীগ যেভাবে অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করে ঠিক সেভাবেই স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ১৬ বছর আওয়ামী জুলুমের শিকার বিএনপির নেতাকর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ অপ্রত্যাশিত। ভুলে যাবেন না আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম, প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও আবার নতুন লড়াই শুরু হবে।