মুক্তমন রিপোর্টার : গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চেচানিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ইয়াসির, সিদ্দিক শেখ, ওমর ফারুক ও আব্দুল হাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসির মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ওমর ফারুকের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত কারণ বা অন্যান্য তথ্য পাওয়া যায়নি।