জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

WhatsApp Image 2025-05-31 at 18.44.42_5bf3a59f
WhatsApp Image 2025-05-31 at 18.44.42_5bf3a59f

মুক্তমন রিপোর্ট : মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

উত্তরা পূর্ব থানা বিএনপি ও ১ নং ওয়ার্ড উত্তরা পূর্ব বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাম সরকার। উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনির হাসান ভূইয়া।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।