জেলা প্রশাসকের আদেশ উপেক্ষিত, দাগনভূঞার দুই ফিলিং স্টেশনে অনিয়ম

WhatsApp Image 2026-03-30 at 20.37.15
WhatsApp Image 2026-03-30 at 20.37.15

প্রতিনিধি(ফেনী):ফেনীর দাগনভূঞা উপজেলায় জেলা প্রশাসকের জারি করা নির্দেশনা উপেক্ষা করে জ্বালানি সরবরাহের অভিযোগ উঠেছে দুটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে এমন চিত্র পাওয়া গেছে মেসার্স দাগনভূঞা ট্রেডার্স এন্ড সিএনজি ফিলিং স্টেশন এবং মেসার্স ইব্রাহিম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন-এ।

জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের আগে গ্রাহকের কাগজপত্র, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করার বাধ্যবাধকতা রয়েছে। তবে সরেজমিনে দেখা যায়, এসব নির্দেশনা মানা হচ্ছে না।

আজ মুক্তমত জেলা প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কাগজপত্র যাচাই ছাড়াই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে মেসার্স ইব্রাহিম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন-এর দায়িত্বরত ব্যক্তির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন“আমাদেরতো সারতে হবে।”

এছাড়া তিনি আরও বলেন, “নিউজ করেন, সমস্যা নাই।”

অন্যদিকে মেসার্স দাগনভূঞা ট্রেডার্স এন্ড সিএনজি ফিলিং স্টেশন-এর কর্ণধার আজমূল সুমন বলেন প্রশাসনের লোক আসলেও ১০-১৫ মিনিট পর চলে গেলে আমরা এককভাবে সামাল দিতে পারছি না।

স্থানীয়রা দ্রুত প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।