ঢাকা ১৮ আসনে খেলাফত মজলিসের শোভাযাত্রা

b737194f-faf2-415a-b65d-d0271f2aac55
b737194f-faf2-415a-b65d-d0271f2aac55

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ১৮ নির্বাচনী শোভাযাত্রা করেছেন খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক সাইফ উদ্দীন আহমেদ খন্দকার৷ তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেয়াল ঘড়ি মার্কায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন৷

শুক্রবার (২৮ নভেম্বর) উত্তরার আজমপুর বাস স্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে উত্তরার বিভিন্ন সেক্টর, দক্ষিণখান এলাকা ঘুরে দারুল আজহার মডেল মাদরাসায় এসে শেষ হয়৷ এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন৷ এসময় ঢাকা ১৮ আসনের ভোটারদের কাছে এই নেতা দেয়ালঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন৷ নির্বাচনী প্রচারণায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়৷

অধ্যাপক সাইফ উদ্দীন আহমেদ খন্দকার জানান, ঢাকা ১৮ আসনের জনগণের নিরাপত্তা বিধান করাই হবে আমার নির্বাচনের প্রধান এজেন্ডা৷ আমি এর আগেও দুইবার নির্বাচনের প্রস্তুতি নিয়েছি৷ আসন্ন নির্বাচনে ইসলামী দলের প্রতি জনগণের আলাদা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে৷ আমি শতভাগ আশাবাদী৷

খেলাফত মজলিস উত্তরা জোন পরিচালক জনাব এনামুল হক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় নির্বাচনী আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার। লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল হক, জনাব আবুল হোসেন, মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, জনাব হাজী নূর হোসাইন, আমির আলী হাওলাদার, ছাত্রনেতা ইসমাইল খন্দকার যুবনেতা হুজাইফা আল হেজাজি, শ্রমিক নেতা সাবের উদ্দিন, ইঞ্জিনিয়ার হাসিব, একে আজাদ প্রমুখ ‌।

নির্বাচন এই প্রচার মিছিলে সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমর্থন এবং স্বাগত জানিয়ে অভিবাদন সকলকে মুগ্ধ করেছে।

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্ত ছিল খেলাফত মজলিস আয়োজিত মোটরবাইক শোভাযাত্রাটি।