নবীনগরের মাদ্রাসায় ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষক আটক

WhatsApp Image 2026-05-16 at 16.52.57
WhatsApp Image 2026-05-16 at 16.52.57

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এক ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হোসেনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে প্রিন্সিপালের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে এলাকায় গুঞ্জন ছিল। শনিবার রাতে স্থানীয়রা খবর পেয়ে মাদ্রাসার ভেতরে অভিযান চালিয়ে প্রিন্সিপাল ও ওই নারীকে আটক করেন। পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রিন্সিপালকে হেফাজতে নেয়।

মাদ্রাসার কয়েকজন শিক্ষকও প্রাথমিকভাবে ছাত্রের মায়ের সঙ্গে প্রিন্সিপালের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।