পেশাজীবী অধিকার পরিষদের নতুন কমিটি: সভাপতি খালেদ, সম্পাদক সুমন

pesajibi porishad
pesajibi porishad

মুক্তমন ডেস্ক : বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-এর ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর এবং উপদেষ্টা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেদ হোসেন সোহাগ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে গাজী নাসির উদ্দীন, ড. ইমরান হোসাইন, এড. ড. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. এমদাদুল হাসান ও এড. মোহাম্মদ আব্দুস শুকুরকে।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিজওয়ান রুপ দীনেশ, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, মো. মোজাম্মেল হোসেন, মো. খলিলুর রহমান মুন্না, ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান এবং এড. মিজান মোহাম্মদ মহাসিন।

এছাড়া বিভাগভিত্তিক সহ-সাংগঠনিক সম্পাদকসহ দপ্তর, অর্থ, প্রচার, গণমাধ্যম, আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, আইন, চিকিৎসা, প্রকৌশল ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি সংগঠনকে আরও শক্তিশালী করা, পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।