প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিচ্ছেন ফজলুল হক এমপি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিচ্ছেন ফজলুল হক এমপি

মুক্তমন ডেস্ক: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক মিলন

আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় কথা বলেন সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।


দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।


রবিবার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।


একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি বন্যাদুর্গত মানুষের সহায়তায় যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ারও আহ্বান জানান।


এমপি ফজলুল হক মিলনের এই আন্তরিক আহ্বানে সভায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন এবং মানবিক এই উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে এমন সম্মিলিত উদ্যোগকে উপস্থিতরা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।



টানা বৃষ্টিতে কক্সবাজারে আরও দুই প্রাণহানি, মৃত বেড়ে ২৮

সভায় বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।


এসময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।


একই সাথে তার এই মানবিক উদ্যোগে দ্রুত সাড়া দেওয়ায় সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।