ফেনীতে নকল “বগুড়ার দই”: জনস্বাস্থ্যের জন্য হুমকি

WhatsApp Image 2026-03-31 at 12.13.17 AM
WhatsApp Image 2026-03-31 at 12.13.17 AM

ফরহাদ আহমেদ, ফেনী : ফেনীর মধ্য চাড়িপুর এলাকায় “বগুড়ার দই” নামে নকল ও ভেজাল দই তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই ভেজাল পণ্য বাজারজাত করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

কারখানার মালিক আইনূল ইসলাম প্রথমে দাবি করেন, তার প্রতিষ্ঠান বগুড়ায় অবস্থিত এবং তিনি সেখানেই রয়েছেন। তবে পরে তিনি ফেনীর মধ্য চাড়িপুরে চিহ্নিত কারখানার ঘটনাস্থলে উপস্থিত হন।

ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, তিনি বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন। নিরাপদ খাদ্য অফিসার শামছুল আরেফিন-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, যথাযথ তদারকি ছাড়া এ ধরনের নকল খাদ্য ব্যবসা আরও বিস্তার লাভ করবে এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে।