বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান দিয়েছেন দুর্যোগ মন্ত্রী

WhatsApp Image 2026-02-24 at 19.26.23
WhatsApp Image 2026-02-24 at 19.26.23

মুক্তমন রিপোর্ট :ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জানিয়েছেন, দেশের উন্নয়ন কার্যক্রমে সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি পরিহার করতে হবে। তিনি বলেন, “দেশের মালিক জনগণ। জনগণের জন্য একটি সুন্দর আগামী নির্মাণে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্ব, মেধা ও শ্রমের সর্বোচ্চ বিনিয়োগ করতে হবে।”

মন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি অর্থের অপচয় রোধ করতে হবে এবং কাজের মান অক্ষুণ্ণ রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং নিশ্চিত করতে হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এর উপযোগিতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সচিবালয়ে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, কর্মকর্তারা সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রমকে দ্রুত, স্বচ্ছ ও ফলপ্রসূভাবে বাস্তবায়ন করবেন।