বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান

IMG-20250521-WA0042
IMG-20250521-WA0042

মুক্তমন রিপোর্টঃ কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।

আজ বুধবার (২১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনি’র উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান করেন নেতাকর্মীরা।

পরবর্তীতে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর তাদের মিস্টিমুখ করান।

মাশরাফি মোর্তজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে সীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহবায়ক পদ দেয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম। ”

এসময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী প্রমূখ।