‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজকের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

64af8825-32de-42ed-866f-352dbc06c0ea
64af8825-32de-42ed-866f-352dbc06c0ea

স্টাফ রিপোর্টারঃ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি ও সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা রহমান।

গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট ও ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম।