অর্থ-বাণিজ্যনির্বাচনরাজনীতি

মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান ঘোষণা এমপি মিলনের

মুক্তমন রিপোর্ট : গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন মাদকের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের প্রতি কোনো ধরনের ছাড়, দয়া বা আপস দেখানো হবে না।

এমপি মিলন বলেন, মাদক কারবারিরা ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিয়ে নির্মমভাবে খেলছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি কড়া বার্তা দিয়ে বলেন, দায়িত্ব পালনে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না। কোনো সুপারিশ, তদবির বা রাজনৈতিক প্রভাব আইনের গতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। অপরাধী যে-ই হোক এবং যত প্রভাবশালীই হোক না কেন, তার ঠিকানা হবে আইনের কঠোর ব্যবস্থা।

এমপি মিলন আরও জানান, মাদক কারবারিদের প্রতিটি স্পট চিহ্নিত করে ধারাবাহিক ও দৃশ্যমান অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি চক্র ভেঙে দিয়ে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এখন সময় শক্ত অবস্থানের—প্রমাণ করে দিতে হবে আইন ঘুমিয়ে নেই। মাদকের বিরুদ্ধে এই লড়াই চলবে কঠোরতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button