আইন-অপরাধবৃহত্তর উত্তরা

আবাসিক ভবনেই ব্যবসা, উত্তরায় রাজউকের অভিযান

মুক্তমন রিপোর্ট : উত্তরার আবাসিক ভবনে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একাধিক দোকান সিলগালা ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের ১৫ দিনের সময় দিয়ে নিজ দায়িত্বে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাজউক জোন-২ এর অথরাইজড কর্মকর্তা হাসানুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথীর উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ এলাকায় একটি আবাসিক ভবনের অবৈধ বাণিজ্যিক অংশ ভেঙে ফেলা হয় এবং কয়েকটি দোকান সিলগালা করা হয়।

পরে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি ভবনের তৃতীয় তলার ছাদের অবৈধ অংশ অপসারণ করা হয়। পাশাপাশি আরও কয়েকটি বাড়ির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

নির্বাহী মেজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী রাজধানীতে অনুমোদনবিহীন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button