আইন-অপরাধবৃহত্তর উত্তরা

ঢাকা বিমানবন্দরে মালয়েশিয়া পাচারের সময় ১২০ কেজি ওষুধ আটক

মুক্তমন রিপোর্ট : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ ওষুধ আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা। জব্দকৃত ওষুধের পরিমাণ প্রায় ১২০ কেজি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুদ জানান, সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী Malaysia Airlines-এর ফ্লাইট এমএইচ-১০৩-এর এক যাত্রীকে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তল্লাশি করা হয়।

তিনি আরও জানান, বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় ওই যাত্রীর চারটি লাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় এভসেক সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করেন, যার মোট ওজন প্রায় ১২০ কেজি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ওষুধ মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে আটক যাত্রীর পরিচয় এবং জব্দকৃত ওষুধের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনার পর আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button