বৃহত্তর উত্তরা

তুরাগে অগ্নিদুর্গতদের পাশে জামায়াত, খাদ্য ও বস্ত্র বিতরণ

মুক্তমন রিপোর্ট : রাজধানীর তুরাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় মানবিক সহায়তার পাশাপাশি দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার সকালে তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, অগ্নিদুর্গতদের পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, দাতা সংস্থা এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন।

তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমীর কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়।

সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণে কাজ করাকে তারা ইবাদত হিসেবে মনে করেন এবং যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, নাগরিকদের দুর্দশা নিরসনে রাষ্ট্রের সক্রিয় ভূমিকা থাকা জরুরি।

অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button