আইন-অপরাধবৃহত্তর উত্তরাসারাদেশ

স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

মুক্তমন রিপোর্ট : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা থানা পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় আদালত মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামি হলেন— শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

উল্লেখ্য, মো. সাফিকুর রহমান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (প্রকিউরমেন্ট ও লজিস্টিকস সাপোর্ট), পরিচালক (বিপণন ও বিক্রয়)সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন, কার্গো বিভাগে কাজ করার পাশাপাশি সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান। তবে অবসরের পর পুনরায় তাকে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটির শীর্ষ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button