নির্বাচনরাজনীতিসারাদেশ

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তোলার ঘোষণা ডা. শফিকুর রহমানের

মুক্তমন রিপোর্ট : উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মধ্যে যে পরিবর্তনের অদম্য জোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই দমন করা যাবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি। তিনি বলেন, আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জকে কেন্দ্র করে আধুনিক হিমাগার স্থাপন, সারা বছর আম সংরক্ষণ ও প্রসেসিংয়ের মাধ্যমে দেশ ও বিশ্বের বাজারে চাঁপাইনবাবগঞ্জকে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, “১২ তারিখে দুটি ভোট দেবেন—একটি ভোট দিয়ে পুরোনো ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখাবেন, আরেকটি ভোট দিয়ে নতুন ব্যবস্থাপনাকে স্বাগত জানাবেন।” দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, জীবন দেব কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেব না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থীরাও বক্তব্য রাখেন। তারা বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়া, যেখানে থাকবে না কোনো বৈষম্য এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।

বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button