বৃহত্তর উত্তরারাজনীতি

উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন

উত্তরা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানা আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে গৃহীত কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার উত্তরার একটি স্থানীয় স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চূড়ান্ত পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন, মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম এবং উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম।

প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগীর নিবন্ধন ও মাসব্যাপী চলা কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা ক্যাম্পেইনের পর চূড়ান্ত মেধা যাচাই পরীক্ষায় উত্তরা পূর্ব থানার রুকন, কর্মী, সহযোগীসহ সর্বস্তরের জনশক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, কোরআনের জ্ঞান চর্চা ও তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button