আইন-অপরাধনির্বাচনরাজনীতিসারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও জনগণকে অভয় প্রদানে যৌথ পেট্রলিং কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী

মুক্তমন রিপোর্ট : চামুরখান, উত্তরখান, ঢাকা: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ — উত্তরা আর্মি ক্যাম্প, ৫ এডি রেজিমেন্টের যৌথ পেট্রলিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জনগণকে নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাকপ্রসঙ্গে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে মাঠ পর্যায়ে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করছে।

সেনাবাহিনী জানায়, বিগত দেড় বছর ধরে “In Aid to Civil Administration” ক্ষমতার আওতায় তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিরাম দায়িত্ব পালন করছে। এই সময়কালে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দেশের বিভিন্ন এলাকায় শান্তি বজায় রাখা হয়েছে।

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানান, আজ যৌথ বাহিনী চামুরখানসহ উত্তরখানের প্রত্যন্ত এলাকাগুলোতে মোটরবাইকযোগে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রমের মাধ্যমে ভোটারদের ভয়ভীতি ও অনিরাপত্তার অবসান ঘটানো, নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করা এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় আগামীতেও পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের পাশে থাকবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক উৎসবে পরিণত হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button