বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু


মুক্তমন রিপোর্ট : বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। বুধবার (৬ মে) সকাল ১০টায় তিনি কলেজ ক্যাম্পাস পরিদর্শন ও এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরিদর্শনকালে তিনি কলেজের সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোছাঃ বানু আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য বাবু সুভাষ দাস, কলেজের প্রভাষকবৃন্দ ও শিক্ষার্থীরা।



