রানওয়েতে ড্রোন, লুক্সেমবার্গ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ড্রোনের কারণে লুক্সেমবার্গ বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ
ড্রোনের কারণে লুক্সেমবার্গ বিমানবন্দরে সাময়িক ফ্লাইট বন্ধ

বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন কয়েকটি ড্রোন উড়তে দেখা যাওয়ার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল লুক্সেমবার্গ বিমানবন্দরে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লুক্সেমবার্গ বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের আশপাশে এবং পরবর্তী সময়ে রানওয়ে এলাকায় কয়েকটি অনুমোদনহীন চালকবিহীন আকাশযান (ইউএএস) শনাক্ত করা হয়। এ ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা ফ্লাইট চলাচল পরে আবার শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, যাত্রী, বিমানকর্মী, বিমানবন্দরের কর্মী এবং উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ড্রোনগুলো কীভাবে বিমানবন্দরের নিরাপত্তা এলাকায় প্রবেশ করেছিল বা এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

Muktomon/TA