কুয়েতে ইরানের ড্রোন হামলা

কুয়েতে ইরানের ড্রোন হামলা

মুক্তমন রিপোর্ট : কুয়েতে নতুন করে ইরানের ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে। প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষে আহতদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় ও একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

একই সময়ে সৌদি আরবের জিজান অঞ্চলে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে বাহরাইনেও ইরানের ড্রোন হামলায় একটি তেল ডিপোতে আগুন লাগে। কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Muktomon/TA