গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি হামলার দৃশ্য
গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি হামলার দৃশ্য

মুক্তমন রিপোর্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় নিহত পাঁচজন গাড়ির ভেতরে ছিলেন নাকি বাইরে ছিলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলায় হতাহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Muktomon/TA