হুতিদের হামলার পর সৌদির পাশে মিসর

হুথিদের হামলার পর সৌদি আরবের প্রতি মিসরের সমর্থনের খবর
হুথিদের হামলার পর সৌদি আরবের প্রতি মিসরের সমর্থনের খবর

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেন, মিসর সবসময় সৌদি আরবের পাশে রয়েছে। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের নিরাপত্তার সঙ্গে পুরো অঞ্চলের নিরাপত্তা ঘনিষ্ঠভাবে জড়িত। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি মিসরের সমর্থনের কথা এর আগেও কায়রো জানিয়েছে।

ফিলিস্তিন ইস্যুতেও মিসরের অবস্থান তুলে ধরেন আবদেলাত্তি। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে ইতিবাচক উদ্যোগের অপেক্ষায় থাকার কথা জানান তিনি।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র হস্তান্তর নিয়ে দায়িত্বশীল অবস্থানেরও প্রশংসা করেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো উদ্যোগের বিরোধিতা করে আবদেলাত্তি বলেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি মিসরের কাছে ‘লাল রেখা’। 

Muktomon/TA