সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদ বিবরণীতে অসংগতির অভিযোগে দুদকের মামলার মুখে সিদ্দিকী নাজমুল আলম
সম্পদ বিবরণীতে অসংগতির অভিযোগে দুদকের মামলার মুখে সিদ্দিকী নাজমুল আলম

মুক্তমন রিপোর্ট : সম্পদ বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ার অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল রোববার মামলাটি দায়েরের অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

Muktomon/TA