বীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

 বীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু ও উপস্থিত কর্মকর্তারা
বীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু ও উপস্থিত কর্মকর্তারা

রনজিৎ সরকার রাজ  : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, জনসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরুফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীব সরকার এবং প্রকৌশলী হুমায়ুন কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জাকির হোসেন রাজা ও রাজিউর রহমান রাজু এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA