অন্যান্য

রাঙামাটিতে ডিবির চিরুনি অভিযান, ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ মে) দুপুর পৌনে ২টার দিকে কোতোয়ালি থানার ২ নম্বর পাথরঘাটা এলাকার কাপ্তাই লেক সংলগ্ন মুন্সি মিয়া টিলা (রিজার্ভ বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কিল্লামুরা এলাকার কিনা মিত্র চাকমা (৪৬), জুরাছড়ির কুসুমছড়ি এলাকার সবিমল চাকমা (৩৬) এবং বালুখালী এলাকার হরিলাল চাকমা (৫০)।

পুলিশ জানায়, মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিন ব্যক্তির দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে পুলিশ সদস্যরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেন। অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button