নির্বাচনমত প্রকাশরাজনীতি

শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান, সংহতি নাসীরুদ্দীন পাটওয়ারীর

মুক্তমন রিপোর্ট : জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত নিশ্চিত করার দাবিতে যমুনা ভবনের প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও সত্য উদঘাটনের জোর দাবি জানান।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাক্ষাৎ করেন ঢাকা-০৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি জাতির বিবেকের প্রশ্ন। এই হত্যার সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের অধীনে তদন্ত প্রয়োজন। তিনি শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে এবং দেশের গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষায় তারা আপসহীন থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button