নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

আহত মহিউদ্দিন রনিকে দেখতে ঢাকা মেডিকেলে এস এম জাহাঙ্গীর

মুক্তমন রিপোর্ট : শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে আহত ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

হাসপাতাল সূত্রে জানা যায়, লাঠিচার্জে গুরুতর আহত হওয়ার পর মহিউদ্দিন রনিকে উন্নত চিকিৎসার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এস এম জাহাঙ্গীর হোসেন আহত প্রার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button