আইন-অপরাধসারাদেশ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২৮ শিশু-কিশোরের দেশে ফেরা

মুক্তমন রিপোর্ট : ভারতে পাচারের শিকার ২৮ জন শিশু-কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

মশিউর রহমান কাজল, বেনাপোল থেকে:

বেনাপোল চেকপোস্ট-এ হস্তান্তর

https://ecdn.dhakatribune.net/contents/cache/images/640x359x1/uploads/dten/2018/07/benapole-checkpost-gate-1531719766287.jpg
https://today.thefinancialexpress.com.bd/uploads/1566141639.jpg

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।

ফেরত আসাদের মধ্যে ১১ জন কিশোর-কিশোরী ও ১৭ জন শিশু রয়েছে। তাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা বিভিন্ন সীমান্ত পথে দালালদের মাধ্যমে ভারতে প্রবেশ করে। সেখানে আটক হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে। পরবর্তীতে ভারতীয় বেসরকারি সংস্থার সহায়তায় শেল্টার হোমে রাখা হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে শিশু-কিশোরদের বেনাপোল পোর্ট থানা-য় হস্তান্তর করা হয়েছে।

থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের তিনটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। যশোর রাইটসের এরিয়া কো-অর্ডিনেটর তৌফিক আহমেদ জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। আপাতত জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতিসহ তিনটি সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখবে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে যথাযথ প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় দালালচক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে, মানবপাচার রোধে সীমান্ত নজরদারি আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button