মত প্রকাশ

বিসিবি একটা অটোনোমাস প্রতিষ্ঠান!

আপনি এমপি, মন্ত্রী যেটাই হোন না কেন, মিডিয়া কিংবা পাবলিকের সামনে একটা অটোনোমাস প্রতিষ্ঠানকে যেভাবে রেসপেক্ট দেওয়া উচিত সেভাবেই বিসিবিকে রেসপেক্ট দেওয়া উচিত।

বিসিবি কয়েকদিন আগে বাংলাদেশের মিডিয়াগুলোকে ইচ্ছামতো মিরপুর স্টেডিয়ামে যখন খুশি তখন যাওয়া আসার উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিলো।
আজকে যুব এবং ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাবার পরেই আমিনুল হক বিসিবিতে কল দিয়েছে, তাও আবার মিডিয়ার সামনে। কল দিয়ে বলেছে তারা যেন তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়৷

আমিনুল হক পারসোনাল ভাবে বিসিবির সাথে যোগাযোগ করে এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার প্রস্তাব দিতে পারতেন। কিন্ত মিডিয়ার সামনে এইভাবে একটা অটোনোমাস প্রতিষ্ঠানকে তিনি কোনো হুকুম দিতে পারেন না। এতে করে সেই অটোনোমাস প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। হাসিনা এতো বড় ফ্যাসিস্ট হয়েও ওপেনলি কোনো অটোনোমাস প্রতিষ্ঠানকে হুকুম দিয়েছে বলে আমার মনে হয় না।

আমি জানি না আমিনুল ইসলাম বুলবুল এই নব্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কতদিন সংগ্রাম করে বিসিবিতে টিকে থাকতে পারবেন৷ তবে আমি এটা নিশ্চিত বুলবুল সাহেবের আসন্ন দিনগুলো অনেক কঠিন হতে যাচ্ছে৷ এই সংগ্রামে আমিনুল ইসলাম বুলবুল একদম একা। একমাত্র আল্লাহই পারেন তার এই কঠিন সময়টাকে সহজ করে দিতে।

-লেখাটি লেখকের ফেসবুক পাতা থেকে নেয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button