নির্বাচনবৃহত্তর উত্তরা

ঢাকা-১৮ আসনে ধানের শীষে এসএম জাহাঙ্গীর বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বেসরকারীভাবে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন। ৩৪ হাজার ৫৫৩ ভোট কম পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন শাপলা কলির আরিফুল ইসলাম।

উত্তরা ৬ নং সেক্টরের সহকারী রিটার্নিং অফিস কার্যালয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় সহকারী রিটার্নিং অফিসার-১৯১, ঢাকা-১৮ ও ডিএনসিসি’র অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা এ ফল ঘোষণা করেন।

তিনি বলেন, ’শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯৭ ভোট। ধানের শীষের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪২ হাজার ৭৫০ ভোট। কেটলির নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৩০২ ভোট। আম মার্কার ন্যাশনাল পিপলস পার্টির মিসেস সাবিনা জাবেদ পেয়েছেন ২৯২ ভোট। হাতপাখা মার্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ ইসমাইল হোসেন পেয়েছেন ৯১০ ভোট। মোমবাতি মার্কার বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর প্রার্থী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬৩৯ ভোট। লাঙ্গল মার্কার জাতীয় পার্টির জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৫১৭ ভোট। রেল ইঞ্জিন মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন হাওলাদার রনি পেয়েছেন ৩ হাজার ৩৭ ভোট। মই মার্কার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের প্রার্থী সৈয়দ হারুন অর রশিদ পেয়েছেন ২৯৭ ভোট।’

তিনি আরো বলেন, ’​আমাদের ৪ হাজার ২৩১টি ভোট আমাদের বাতিল হয়েছে। আমাদের টোটাল ৪৬% ভোট কাস্ট হয়েছে।’

সহকারী রিটার্নিং অফিসার বদরুদ্দোজা বলেন, ’এর সাথে আমরা পোস্টাল ব্যালট যোগ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত আমাদের ২১৮টি কেন্দ্রের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল ইসলাম ১,০৮,১৯৭ ভোট পেয়েছেন এবং এস এম জাহাঙ্গীর হোসেন ১,৪২,৭৫০ ভোট পেয়ে আমাদের এই ২১৮টি কেন্দ্রে বিজয়ী হয়েছেন। ধন্যবাদ সবাইকে।’

বদরুদ্দোজা বলেন, ’পোস্টাল ব্যালটের সংখ্যা ৮,৪৩১টি। যা আমাদের হাতে নেই। এই ৮,৪৩১টি ব্যালটের ফলাফলটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এই ৮,৪৩১টি পোস্টাল ব্যালট ছাড়া আমাদের যে ২১৮টি কেন্দ্র আছে সেই কেন্দ্রের ফলাফলটি ঘোষণা করা হয়েছে।’

এসময় ঢাকা-১৮ নির্বাচিত ধানের শীষের প্রার্থী এস এস জাহাঙ্গীর হোসেন রিটার্নিং অফিস কার্যালয়ে উপস্থিত ছিলেন। ফল ঘোষণা শেষে সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে একটি খসড়া কপি নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button