

মুক্তমন রিপোর্ট : ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে দুই বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে পুলিশ।
বেনাপোল চেকপোস্ট-এ আটক
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে বেনাপোল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় মোহাম্মদ সাদিকুর রহমান শামীম (৩৬) ও সাজেদুর রহমান (২৭) নামে দুই সহোদরকে আটক করা হয়। তারা মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন চেকপোস্টে আসেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, পাসপোর্ট যাচাইয়ের সময় সার্ভারের স্টপলিস্টে তাদের নাম পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, সুনামগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তারা আসামি। মামলার নম্বর ০৯ (তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬), জি.আর. নম্বর ৬; ধারা ১৪৩/৩০২/৩৪/১১৪ (দণ্ডবিধি)।
থানা হেফাজতে হস্তান্তর
বেনাপোল পোর্ট থানা-র ওসি আশরাফ হোসেন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট সুনামগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এলে আটককৃতদের হস্তান্তর করা হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেরক: মশিউর রহমান কাজল, বেনাপোল।



