

মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতা নিয়ে অমর একুশে বইমেলায় আসছে নতুন বই “ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প”।
বইমেলায় নতুন সংযোজন
চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী। আসন্ন অমর একুশে বইমেলা-য় প্রকাশনীর ৫৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, ভর্তি প্রক্রিয়া, ভাষাগত চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল ট্রেনিং, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে সহজ ভাষায়। লেখক নিজের সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতিগত পার্থক্যের গল্পও স্থান দিয়েছেন এতে।
ইরানের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ ও দেশটির স্বাস্থ্যব্যবস্থার শক্তিশালী দিক নিয়ে তুলনামূলক বিশ্লেষণ বইটির অন্যতম আকর্ষণ। বিদেশে চিকিৎসা শিক্ষায় আগ্রহীদের জন্য এটি হতে পারে একটি বাস্তবধর্মী গাইড ও অনুপ্রেরণার উৎস।



