বৃহত্তর উত্তরা

উত্তরা পশ্চিম থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মোহাম্মদ খালিদ মনসুর

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খালিদ মনসুর।

বুধবার (২৫ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২৪ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বনানী থানা থেকে বদলি করে উত্তরা পশ্চিম থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একই আদেশে সাবেক ওসি কাজী মো. রফিক আহমেদ-কে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

নবাগত ওসি খালিদ মনসুর এর আগে শাহবাগ থানা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি গুলশান বিভাগের অধীন বনানী থানায় কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button