মত প্রকাশ

আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে পকেটমার চক্রের ভয়ংকর অভিজ্ঞতা!

রাজ স্বাধীন সাইফ : আজ সকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলাম। সকাল ০৮:৩০ মিনিটে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে থেকে বৈশাখী বাসে উঠি। অফিস টাইম হওয়ায় বাসে প্রচণ্ড ভিড় ছিল, আমি গেটের একদম পাশেই দাঁড়িয়ে ছিলাম। বাস ছাড়ার ঠিক আগমুহূর্তে হঠাৎ ৪-৫ জন লোক হুড়মুড় করে গেটে ঝুলে ওঠার চেষ্টা করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আবার নেমে যায়। তখনই মূলত তারা কাজটা সারে।

৩-৪ মিনিট পর পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইল নেই! সাথে সাথে বাস থেকে নেমে যেখানে উঠেছিলাম সেখানে ফিরে যাই। গিয়ে দেখি সেই ভিড়ের মধ্যে থাকা হলুদ শার্ট পরা লোকটা (ছবিতে দেখুন) সেখানেই দাঁড়িয়ে আছে। আমি সরাসরি তাকে গিয়ে বলি আমার মোবাইল ফেরত দিতে। সে যথারীতি অস্বীকার করে।

আমি তাকে বলি—”সামনেই পুলিশ বক্স আছে, সেখানে গেলেই সব প্রমাণ হবে।” পুলিশ বক্সের নাম শুনেই সে ঘাবড়ে যায়। আশেপাশের ২-১ জন লোক প্রথমে আমাকে সাপোর্ট দিয়ে তাকে পুলিশ বক্সে যাওয়ার জন্য বললেও, পরিস্থিতি যখন সিরিয়াস হয় তখন আর কেউ এগিয়ে আসেনি।

অবস্থা বেগতিক দেখে ওই লোক কিছুটা সামনে গিয়ে ফোনে কারো সাথে কথা বলে। এক মিনিটের মধ্যে আরও ৩-৪ জন লোক সেখানে হাজির হয়—বোঝাই যাচ্ছিল তারা পুরো একটা গ্যাং। তাদের মধ্যে একজন নাটকীয়ভাবে এসে বলে—”ভাই, এই মোবাইলটা তো ওখানে পড়ে ছিল!” (আসলে ধরা খাওয়ার ভয়ে তারা মোবাইলটা বের করে দেয়)। বাকিরা এসে আমাকে উল্টো জ্ঞান দিতে শুরু করে—”ভাই, মোবাইল তো পেয়েছেনই, এখন আর পুলিশে গিয়ে ঝামেলা করার দরকার নেই, ওকে ছেড়ে দিন।”

সবচেয়ে আফসোসের বিষয় হলো, এই গ্যাংটা যখন আমাকে ঘিরে ধরেছিল, আমি আশেপাশের মানুষকে সাহায্যের জন্য ডাকলেও কেউ এগিয়ে আসেনি। সবাই দূর থেকে তামাশা দেখছিল।

শেষ পর্যন্ত আমি যখন পুলিশে যাওয়ার কথা বারবার বলছিলাম, তখন কালো শার্ট ও টি-শার্ট পরা আরেকজন লোক (ছবিতে দেখুন) এসে ওই মূল চোরকে নিয়ে রিকশায় করে দ্রুত সেখান থেকে চম্পট দেয়।\
(লেখাটি ফেসবুক গ্রুপ থেকে নেয়া)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button