খেলা-বিনোদনবৃহত্তর উত্তরা

দক্ষিণখানে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ শুরু ২৫ মে

মুক্তমন রিপোর্ট : দক্ষিণখানের মোল্লাপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী ২৫ মে ২০২৬ থেকে শুরু হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দক্ষিণখানের মোল্লাপাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মোল্লা রোড বাসা মাঠে এই নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা পুরস্কার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দল নিবন্ধনের শেষ সময় আগামী ২১ মে ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নিয়মাবলি:

প্রতিটি ম্যাচে এক টীমে সর্বোচ্চ ৫ জন এবং অতিরিক্ত ৩ জন খেলতে পারবে। একই খেলোয়াড় দুই দলের হয়ে খেলতে পারবেন না। খেলোয়াড়দের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। খেলা শুরুর ২০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে। খেলা নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে টাইব্রেকারে ফল নির্ধারণ করা হবে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রতিটি দলকেই নিজ নিজ জার্সি ও বল আনতে হবে। খালি পায়ে বা কেডস পড়ে খেলা যাবে।

আয়োজক কমিটি জানিয়েছে, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং ক্রীড়াচর্চা বাড়াতে এই আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীরা ০১৭৩৩৭৬৩৭৭৩, ০১৫৭০২০২১৩৩, ০১৭৭৪৯৪১০৩৩ এবং ০১৬১৭০৮৭০৩৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button