সারাদেশ

বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম (রিজু), বীরগঞ্জ থানা পুলিশের একটি দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে মাঠটির বর্তমান অবস্থা, সংরক্ষণ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় মাঠের ঐতিহ্য রক্ষা এবং জনসাধারণের ব্যবহারের উপযোগী করে উন্নয়ন কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। মাঠটি উন্নয়ন ও সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button