ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

 ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের খবর
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের খবর

মুক্তমন রিপোর্ট : ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২১ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট চালু হতে পারে। তবে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট কবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শামা ওবায়েদ বলেন, এ ঘটনা বাংলাদেশিদের জন্য বড় শিক্ষা। বাংলাদেশিরা যে দেশেই থাকুন না কেন, তাঁদের সব সময় সে দেশের আইন মেনে চলতে হবে।

Muktomon/TA