বীরগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন ও বৃক্ষরোপণ

 বীরগঞ্জে পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ করছেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু।
বীরগঞ্জে পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ করছেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু।

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জগদল হাটপুকুর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের আয়োজনে ও সভাপতিত্বে নতুনভাবে সাজানো পরিদর্শন কক্ষটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধনের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন কক্ষটির মাধ্যমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক বিষয়ে পরামর্শ গ্রহণের ক্ষেত্র হিসেবেও কক্ষটি ব্যবহৃত হবে।

সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু এখন থেকে এই কক্ষে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও পরবর্তী কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, পৌর মেয়র প্রার্থী ও দলের নির্বাহী সদস্য বাবু সুভাষ দাস, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

এ সময় বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জগদল হাটপুকুর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

Muktomon/TA